বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বাফুফের সাবেক সহসভাপতি তাবিথ আউয়াল। টানা ১৬ বছর পর এ পদে নতুন মুখ এলো।শনিবার দিনভর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় বাফুফের কংগ্রেস ও নির্বাচন। টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করা কাজী মো: সালাউদ্দিন এবার অংশ নেননি নির্বাচনে।তাবিথ আউয়াল যে নতুন সভাপতি হতে যাচ্ছেন, তা ছিল সময়ের ব্যাপার মাত্র। তার প্রতিদ্বন্দ্বী দিনাজপুরের এ এফ এম মিজানুর রহমান চৌধুরী কোনো লড়াই করতে পারবেন না সেটা ধরেই নেয়া হয়েছিল।

অবশেষে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট হওয়ার পর ফলাফল প্রকাশ করে বাফুফের নির্বাচন কমিশন। তাবিথ আউয়াল ১২৩-৫ ভোটে মিজানুর রহমান চৌধুরীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন বাফুফের নতুন সভাপতি। ১৩৩ ভোটারের মধ্যে ১২৮ জন ভোট প্রয়োগ করেছেন।

তাবিথ আউয়াল সভাপতি হওয়ার পরই হলো বাফুফেতে কাজী মো: সালাউদ্দিন যুগের অবসান। ২০০৮ সালে প্রথমবারের মতো প্রথমবার বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছিলেন সাবেক এই তারকা ফুটবলার। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে তিনি বাফুফে সভাপতি নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর