মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামিসা হত্যা মামলা: আসামি সোহেলের বিস্ফোরক মন্তব্যে নিতে পারে ‘নতুন মোড়’ বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০ লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করার দাবি হিজবুল্লাহর বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত

বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২ টাইম ভিউ
বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতির মূল উদ্দেশ্য আধিপত্য বিস্তার নয়, জনগণের সেবা নিশ্চিত করা। বিএনপি সবসময় রাষ্ট্রের প্রয়োজন ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে রাজনীতি করেছে।

সোমবার রাজধানীর কলাবাগানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের বর্তমান গণতান্ত্রিক ধারার বিকাশে শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদানের মাধ্যমেই বাংলাদেশের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শেখ রবিউল আলম আরও বলেন, জনগণের কল্যাণে উপযোগী জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিলেন। তিনি আজ আর বেঁচে না থাকলেও তাঁর আদর্শ ও সেই আদর্শে বিশ্বাসী কর্মীরা এখনও সক্রিয় রয়েছেন। তিনি দাবি করেন, দেশে রাজনৈতিক সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও ফ্যাসিবাদী প্রবণতা এখনও বিদ্যমান রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের সমালোচনা করে মন্ত্রী বলেন, দলটি অতীতে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে এগিয়েছিল, যা ইয়াহিয়া খানের শাসনব্যবস্থার সঙ্গে তুলনীয়। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনাও জনগণের ভোট চেয়েছিলেন।

সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলাম নির্বাচনের আগে অতীত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়ে ভোট চেয়েছে। তবে বিএনপিকে কখনও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি বলে তাঁর দাবি। জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বিএনপির পক্ষেই রায় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং জনআকাঙ্ক্ষার বাস্তবায়নে সবাইকে সরকারকে সহযোগিতা করতে হবে। শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে এটিই হওয়া উচিত সম্মিলিত অঙ্গীকার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর