বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিএসএফের অবৈধ সড়ক নির্মাণের বিরুদ্ধে জাস্টিস পার্টির প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ টাইম ভিউ
বিএসএফের অবৈধ সড়ক নির্মাণের বিরুদ্ধে জাস্টিস পার্টির প্রতিবাদ

বাংলাদেশ–ভারত সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের অবৈধ সড়ক নির্মাণের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাস্টিস পার্টি।

১। বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্ত এলাকায় নো ম্যানস ল্যান্ডে আন্তর্জাতিক আইন, সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি এবং প্রতিষ্ঠিত আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক শান্তির জন্য একটি স্পষ্ট ও অগ্রহণযোগ্য হুমকি।

২। বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা) এই বেআইনি, একতরফা ও উসকানিমূলক কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। নো ম্যানস ল্যান্ডে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের পদক্ষেপ সীমান্তে উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতকে অনিবার্য করে তোলে।

৩। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও দৃঢ়তার সঙ্গে এই অবৈধ নির্মাণকাজে বাধা প্রদান করে যে অবস্থান নিয়েছে, বাংলাদেশ জাস্টিস পার্টি তা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করে।

৪। বাংলাদেশ জাস্টিস পার্টি দৃঢ় বিশ্বাস করে, আন্তর্জাতিক আইন সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত থাকা সত্ত্বেও ভারতীয় কর্তৃপক্ষের এহেন আচরণ দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের ভিত্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

৫। আমরা দ্ব্যর্থহীনভাবে সতর্ক করে জানাচ্ছি—বাংলাদেশের সঙ্গে আধিপত্যবাদী মানসিকতা, একতরফা সিদ্ধান্ত কিংবা কোনো ধরনের ক্ষমতামত্ত কল্পনায় জড়ানো উপমহাদেশে অস্থিতিশীলতা ও সংঘাতের পথকে আরও প্রশস্ত করবে, যার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট আগ্রাসী পক্ষকেই বহন করতে হবে।

৬। বাংলাদেশ জাস্টিস পার্টি  সুস্পষ্টভাবে দাবি জানাচ্ছে—
ক) নো ম্যানস ল্যান্ডে ভারত কর্তৃক সকল প্রকার অবৈধ নির্মাণ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে;
খ) আন্তর্জাতিক আইন ও ভারত বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সীমান্ত চুক্তির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করতে হবে;
গ) সীমান্তে উত্তেজনা সৃষ্টিকারী যেকোনো একতরফা কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে।
৭। বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক মিশনসমূহ, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিক ও বৈশ্বিক গণমাধ্যমকে এই আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ ও বিশ্বজনমতের সামনে তুলে ধরার আহ্বান জানানো হচ্ছে।

৮।বাংলাদেশ জাস্টিস পার্টি শান্তি, ন্যায় ও আন্তর্জাতিক আইনে বিশ্বাসী। তবে দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর