বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিনা প্রতিদ্বন্দিতায় বান্দরবানে আ. লীগের প্রার্থী শামসুল মেয়র নির্বাচিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৩২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বান্দরবান পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম বিনাপ্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোন প্রার্থী না থাকায় মো. শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।

গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবি মৃত্যুবরণ করেন। এ কারণে নির্বাচন কমিশন গত ১ জুন বান্দরবান পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. শামসুল ইসলাম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হন। আগামী ২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। সোমবার মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। সে হিসেবে অন্য কোন প্রার্থী না থাকায় শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।

বান্দরবান আওয়ামী লীগে তরুণ প্রজন্মের উদীয়মান ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত শামসুল ইসলাম ১৯৯২ সালে ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে আসেন। পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিনা প্রতিদ্বন্দিতায় মেয়র নির্বাচিত হওয়ার পর শামসুল ইসলাম জানান, জনগণের দোয়া ও দলের নেতাকর্মীদের প্রচেষ্টায় এ পর্যায়ে এসেছি। বান্দরবান পৌরসভার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুবিধা ও অসুবিধাগুলো চিন্তা করে আগামীতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, বান্দরবান পৌরসভায় ভোটার সংখ্যা ২৯ হাজার ৭২৯। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ ও নারী ভোটার ১৩ হাজার ১২০।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর