শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লিসবনে শিক্ষার্থীদের বিক্ষোভ: বন্ধ কামোঁস মাধ্যমিক বিদ্যালয় অসুস্থ ড. আবদুল মঈন খানকে দেখতে এভারকেয়ার হাসপাতালে রাষ্ট্রপতি পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে দীপু মনি ব্যারিয়ার ভেঙে জেমসের কনসার্টে ঢুকলেন হাজারো দর্শক ফারুকী-তিশার ১৬ বছরের সংসার ঘিরে বিচ্ছেদের গুঞ্জন সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮৫ টাইম ভিউ
বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

প্রায় এক ঘণ্টা বিভ্রাটের পর স্বাভাবিক হয়েছে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম। এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টার দিকে বড় ধরনের বিভ্রাটের খবর আসে বিভিন্ন সংবাদমাধ্যমে। আর সচল হওয়ার খবর পাওয়া যায় রাত সোয়া ৮টার দিকে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম— ডাউনডিটেক্টরে জমা হওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেইসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ বাড়তে থাকে। সবচেয়ে বেশি অভিযোগ আসে অ্যাপ ব্যবহারে।ডাউনডিটেক্টরের পরিসংখ্যান বলছে, মোট অভিযোগের ৫৬ শতাংশই অ্যাপ-সংক্রান্ত। এছাড়া ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানিয়েছেন। ওয়েবসাইট ব্যবহারে সমস্যার অভিযোগ এসেছে ১১ শতাংশ প্রতিবেদনে।

ব্যবহারকারীদের মন্তব্য থেকে দেখা গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্য ও ফিলিপিন্সসহ বিশ্বের নানা অংশ থেকে সেবা কাজ না করার অভিযোগ এসেছে।

সমস্যার কারণে কিছু ব্যবহারকারী ফেইসবুক অ্যাপ চালু করতে, অ্যাকাউন্টে প্রবেশ করতে কিংবা স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে বাধার মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সম্ভাব্য এ সমস্যার কারণ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ডাউনডিটেক্টর ব্যবহারকারীদের পাঠানো প্রতিবেদন ও বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য সেবা বিঘ্নের চিত্র প্রকাশ করে। ফলে অভিযোগের সংখ্যা ও পরিস্থিতি সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।

সাম্প্রতিক বছরগুলোতে ফেইসবুক ও মেটার অন্যান্য সেবায় কয়েক দফা বড় ধরনের বিভ্রাট দেখা গেছে। তবে শুক্রবারের এ সমস্যার ব্যাপ্তি কতটা এবং কতজন ব্যবহারকারী এতে প্রভাবিত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর