সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে আজ দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় করা হবে। রাজধানী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন উপজেলা এবং আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মুসল্লি আজকের এই সর্ববৃহৎ জুমার নামাজে শরিক হতে ইতোমধ্যে আসতে শুরু করেছেন ইজতেমা ময়দানে।  প্রায় ১০ লাখ মুসল্লি শরিক হয়ে জুমার নামাজ আদায় করবেন বলে ধারণা করছেন আয়োজকরা।

আগে থেকে ময়দানে জড়ো হওয়া লাখো মুসল্লির সঙ্গে যোগ দিতে ইতোমধ্যে অনেকে টঙ্গী ও আশপাশের এলাকায় অত্মীয়-স্বজনের বাসায় অবস্থান নিয়েছেন। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শুরুর দুদিন আগে বুধবার থেকেই মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ময়দানের আশপাশের বিভিন্ন অলিগলি, ফুটপাত, সড়ক ও আশপাশের খোলা জায়গায় অবস্থান নিয়েছেন। ইতোমধ্যে মুসল্লির আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা আহমদ বাটলা। আর তা বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার তিন দিনের প্রথম পর্ব। ইজতেমার প্রথম পর্ব আগামী রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

আজ বিশ্ব ইজতেমার প্রথম দিনটি শুক্রবার হওয়ায় ছুটির দিনে বৃহৎ জামাতে অংশ নেওয়ার জন্য সকাল থেকেই মানুষ ইজতেমা ময়দানের দিকে আসতে থাকেন। গতকাল বৃহস্পতিবার কয়েকদফা বৃষ্টিতে মুসল্লিদের কিছুটা দুর্ভোগ হলেও ময়দানে তসবিহ-তাহলিল পাঠসহ বিভিন্ন ইবাদতে মগ্ন ছিলেন মুসল্লিরা। বৃষ্টির মধ্যেও মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন দেশ-বিদেশের আলেম-ওলামারা। বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় এসব বয়ান অনুবাদ করে শোনানো হচ্ছে মুসল্লিদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর