শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ঢাবির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন ইরান চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ নেত্রকোনায় জামায়াত এমপি’র গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১ টাইম ভিউ
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু বলেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বে একই সংকট। বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, সেটিও খুবই সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি।

অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, বাংলাদেশ ঐ জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই এ কথাটা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেটা খুব কঠিন কাজ এবং অনেক সামর্থ্য নিয়ে আমাদের ম্যানেজমেন্ট যেভাবে করছে এই পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।

সমাজে সব সময় কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের দল বলে কিছু নাই। সব সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। তাদের বিষয়ে বাংলাদেশের আইন যথাযথ ব্যবস্থা করবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় দলীয়করণ করার কোনো সুযোগ নাই। আমি একটু আগে বক্তৃতা করে বলেছি বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর