বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে মেইলে

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৯ টাইম ভিউ
বিসিবির মেইলের জবাব দিয়েছে আইসিসি, যা লেখা আছে মেইলে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বিসিবির উত্থাপিত উদ্বেগের আনুষ্ঠানিক জবাব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং বিসিবির উদ্বেগের বিষয়গুলো সমাধানে তারা ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বিসিবিকে পাঠানো বার্তায় আইসিসি আশ্বস্ত করেছে যে, বিশ্বকাপের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের প্রস্তাব ও মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। আইসিসি এবং আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করাই এই যোগাযোগের মূল লক্ষ্য।

সম্প্রতি গণমাধ্যমের একটি অংশে দাবি করা হয়েছিল যে, ভারত সফর নিয়ে বিসিবিকে আল্টিমেটাম দিয়েছে আইসিসি। তবে এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে বিসিবি। বোর্ড স্পষ্ট জানিয়েছে, আইসিসির সঙ্গে হওয়া যোগাযোগের প্রকৃত বিষয়বস্তু বা ভাষার সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই। বরং দুই পক্ষের মধ্যে অত্যন্ত পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুনরায় উল্লেখ করেছে যে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই লক্ষ্য পূরণে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি।

বোর্ড আশা প্রকাশ করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দ্যপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হবে, যা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের দলের অংশগ্রহণকে নির্বিঘ্ন ও সফল করে তুলবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর