বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাইপাস সড়ক থেকে এ ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়রা স্কচটেপ মোড়ানো চারটি ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এঘটনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে কে বা কারা এ ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর