বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

বোঝাতে’ আসছে আইসিসির প্রতিনিধি দল, অবস্থানে অনড় বাংলাদেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ টাইম ভিউ
বোঝাতে' আসছে আইসিসির প্রতিনিধি দল, অবস্থানে অনড় বাংলাদেশ

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান পরিবর্তনে সরাসরি আলোচনার উদ্যোগ হিসেবে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে খেলতে বাংলাদেশের অনাগ্রহকে কেন্দ্র করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাকে এ তথ্য অবহিত করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আইসিসির একটি দল আলোচনার জন্য বাংলাদেশে আসতে পারে, তবে বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী এবং শ্রীলঙ্কায় আয়োজনের পক্ষে রয়েছে, কারণ সেটিকে বাস্তবসম্মত ও সম্ভব বলে মনে করছে সরকার। ইতিমধ্যে, বিসিবি ও আইসিসির মধ্যে একাধিকবার ই–মেইল যোগাযোগ এবং একটি ভার্চুয়াল বৈঠক হলেও বাংলাদেশের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। শুরু থেকেই ভারতকে ভেন্যু হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর