বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যক্তিগত সফরে সস্ত্রীক যুক্তরাজ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি  মধ্যরাতে দোহারে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ২০৩৬ সালে টাকার গুরুত্ব কমে যেতে পারে, দাবি ইলন মাস্কের বিশ্বকাপের বিদায়ের পর অভিনয়ে রোনালদো, ‘ডে ওয়ানস’ সিরিজে নতুন চমক শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত

ব্যক্তিগত সফরে সস্ত্রীক যুক্তরাজ্যে চিফ হুইপ নূরুল ইসলাম মনি 

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২৬ টাইম ভিউ

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও প্রবীণ রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব মো. নূরুল ইসলাম মণি এক সংক্ষিপ্ত ব্যক্তিগত ও পারিবারিক সফরে সস্ত্রীক যুক্তরাজ্যে (লন্ডন) এসে পৌঁছেছেন। লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী বিমানটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার পর চিফ হুইপ দম্পতিকে সেখানে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও প্রীতি শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরে মাননীয় চিফ হুইপ মহোদয়কে স্বাগত জানাতে প্রবাসী বাংলাদেশী নেতাকর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর বড় মেয়ের জামাতা, বিশিষ্ট সমাজসেবক ও প্রথিতযশা কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শামসুল আলম তালুকদার। তিনি বিমানবন্দরে সশরীরে উপস্থিত থেকে চিফ হুইপ ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে লন্ডনে স্বাগত জানান।দৈনিক সময়ের আওয়াজ -এর প্রধান বার্তা সম্পাদক জনাব জাবের আহম্মেদ রাইয়ান, যিনি চিফ হুইপ ও তাঁর পরম শ্রদ্ধেয় চাচা আলহাজ্ব মো. নূরুল ইসলাম মণি-র নিরাপদ ও সুখকর যাত্রা কামনা করেন।

হিথ্রো বিমানবন্দরে উপস্থিত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মাননীয় চিফ হুইপ আলহাজ্ব মো. নূরুল ইসলাম মণি জানান, রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যস্ততার মাঝে এটি তাঁর একান্তই একটি পারিবারিক সফর।

লন্ডনে অবস্থানকালীন সময়ে তিনি তাঁর শরীরের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করাবেন। চিকিৎসার পাশাপাশি তিনি তাঁর বড় মেয়ে সৈয়দা শামীমা জাহান, জামাতা জনাব শামসুল আলম তালুকদার এবং আদরের নাতি-নাতনীদের সাথে একান্ত পারিবারিক ও আনন্দঘন সময় অতিবাহিত করবেন।

ব্যস্ত শিডিউলের কারণে প্রবাসীদের সাথে বড় কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিতে না পারলেও সফরকালীন সময়ে তিনি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এবং দলটির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কয়ছর এম আহমেদ-এর দেওয়া একটি বিশেষ সৌজন্য দাওয়াতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট ২০২৬ তারিখে চিফ হুইপ মহোদয়ের সস্ত্রীক দেশে ফিরে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, স্বদেশ প্রত্যাবর্তনের সময় তাঁর সাথে তাঁর বড় মেয়ে সৈয়দা শামীমা জাহান এবং মেয়ের জামাতা শামসুল আলম তালুকদার এবং নাতি নাতনিদের একসাথে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর