বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কাজিয়া লিজ মেজো সমালোচনার মুখে উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান “আব্বাছ” ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’ শুরু হচ্ছে ৯ বছর পর

ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে গোয়ালন্দের ঐতিহ্য

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২২ টাইম ভিউ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট  প্রাচীন আমল থেকে খুবই পরিচিত। লঞ্চ,ফেরি স্টিমার  এবং  রেলওয়ে ষ্টেশন  এর নাম  ছিল সবার মুখে মুখে, গোয়ালন্দের ইলিশ মাছ এক সময় বিশালপরিচিত ছিল, এমনকি বইয়ের পাতাও লিখা ছিল, গোয়ালন্দের ঘাটে এসে ইলিশ ধরা পড়ে শেষে। রেলওয়ে ষ্টেশন এর নামটাও ছিল  প্রাচীন আমল থেকে, প্রাচীন আমলে  ভারতের সাথে, সরাসরি রেল যোগাযোগ  ছিল।ভারত এবং বর্হিবিশ্বের অনেক দেশের মানুষ  আসতো

এই গোয়ালন্দ ঘাটে এবং এই ঘাট হয়ে ঢাকায় আসা যাওয়া করতো,রাত দিন অনেক  ট্রেন যাওয়া আসা করতো কিন্তু বর্তমানে রেলওয়ে ষ্টেশন ছোট হয়ে গেছে, রাত  দিন  মাত্র একটি  ট্রেন আসে।স্টেশন  এর ঐতিহ্য একেবারে  হারিয়ে  গিয়েছে ।

বর্তমানে সেই গোয়ালন্দ ঘাট ভাঙ্গতে  ভাঙ্গতে, এখন দৌলতদিয়া ঘাটে অবস্থান করছে  অর্থাৎ  গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট নাম হয়েছে। পদ্মা নদীর পারে  এই ঘাট, নদীর সেই ভয়াবহ ভাঙ্গনের কারণে

প্রতি বছর শতশত  গ্রাম  ভেঙে খানখান

হয়ে গেছে, অনেকেরই জীবন  একবারে  নি:স্ব

করে দিয়েছে , এমনকি  অনেকের জীবন ও কেড়ে নিয়েছে। তাই তো কবি শিল্পী গেয়েছেন সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই বল আমারে তোর কি রে আর কুল কিনারা নাই।

গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট অনেক জাঁকজমকপূর্ণ হয়ে  উঠছিল, শতশত গাড়ি বাসটার্মিনালে থাকতো  কিন্তু এখন সেই গাড়ি আর থাকেনা, এক সময় ফেরিতে এবং  লঞ্চে হাজার হাজার মানুষ  আসা যাওয়া করতো, কিন্তু  পদ্মা সেতু হওয়ার পর থেকে দৌলতদিয়া সেই  চিত্র  আর নেই , গোয়ালন্দ দৌলতদিয়ার অধিকাংশ মানুষের উপার্জন একেবারে কমে গেছে যা বলাই বাহুল্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর