মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল সুপ্রিম কোর্ট পুরোনো সংস্কৃতি ফিরিয়ে আনা হচ্ছে, দলীয়করণে ন্যায়বিচার সম্ভব নয় :গোলাম পরওয়ার জায়গামতো গিফট পাঠিয়ে দিলে হাজার হাজার অভিযোগও অনুসন্ধান হতো না জাতিসংঘে জলবায়ু পরিবর্তন ইস্যুতে কথা বলবেন প্রধানমন্ত্রী একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির কেরানীগঞ্জে যুবককে কুপিয়ে-গুলি করে হত্যা মস্তিষ্ক সুস্থ রাখতে সহায়ক ১০ খাবার, স্মৃতি ও মনোযোগের জন্য যা রাখতে পারেন খাদ্যতালিকায় বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান পল্লবীতে সাংবাদিকের বাসায় হামলা, গুলিবর্ষণের অভিযোগ ২৫ দিনে ‘ঘুষ.সাইট’–এ প্রায় ১৯ হাজার অভিযোগ, ঘুষ চাওয়ার অঙ্ক কত

ভারতের তামিলনাড়ুতে ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২১২ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোর ৫টা ১৫মিনিটে মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি কামরায় আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২০ জনেরও বেশি।

ফায়ার সার্ভিস ইতিমধ্যেই আগুন নিভিয়েছে। ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে খবর, তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের ওই কামরাটি ব্যক্তিগতভাবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই কামরার যাত্রীরা এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। রেল সূত্রে খবর, ওই কামরাতে একটি গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল এবং ফায়ার সার্ভিস কর্মীরা। সকাল ৭টা ১৫ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পোড়া কামরা থেকে মৃতদেহগুলি বার করে আনা হয়। আহতদেরও তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়।

ভারতের দক্ষিণ রেলের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের একটি ব্যক্তিগত কোচে আগুন লাগে। পার্টি করার উদ্দেশে ভাড়া করা কামরাটি আলাদা করে মাদুরাই স্টেশনের কাছে রাখা হয়েছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা নিয়মবিরুদ্ধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর