বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী ডিসেম্বরে ইউএনও, জানুয়ারিতে ডিসি সম্মেলন দ্বিতীয় মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন দীপিকা-রণবীর ইউরোপে গুগল ক্লাউডে বিভ্রাট ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল না এলেও জটিলতা হবে না: আইনমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির নিজ বাড়িতে মাদক ও জুয়ার আসর: অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৬

মঙ্গলবার ৩ জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৯ টাইম ভিউ
মঙ্গলবার ৩ জেলায় পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবি-সংগৃহীত

রাজধানী ঢাকার বাইরের পূজা মণ্ডপ দেখতে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) একই দিনে এ তিন জেলায় সংক্ষিপ্ত সফরে যাবেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য দিয়ে বলেন, প্রধানমন্ত্রী সকালে প্রথমে যাবেন রংপুরে। এরপর সেখান থেকে যাবেন রাজশাহী ও চট্টগ্রামে। তিনি সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে এ সফর শুরু করবেন।তিনি বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজার পূজা মণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজা মণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন।

চট্টগ্রামের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রাতেই প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন বলে তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব।

প্রধানমন্ত্রী রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সঙ্গে সহধর্মিনী জুবাইদা রহমানও ছিলেন।

মঙ্গলবার দুর্গাপূজার মহানবমী। পরের দিনই বিসর্জেনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের বড় এ উৎসব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর