শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩০ টাইম ভিউ
মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে এখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টি

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ ঘিরে বন্ধ রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা।এ কারণে শুক্রবার (৬ মার্চ) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টি।

বাতিলকৃত ফ্লাইটগুলোর মধ্যে কুয়েতের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতারের ৪টি, সংযুক্ত আরব আমিরাতের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বাংলাদেশ) ৫টি, বাহরাইনের ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইন্সের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর