বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মরক্কোর কারাগারে থেকেই কুরআনের হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ২১৯ টাইম ভিউ

মরক্কোর কারাগারে থেকেই পবিত্র কুরআনের হাফেজ হয়েছেন দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার বন্দি। এমন তথ্যই জানিয়েছে দেশটির কারাগার প্রশাসন। সম্প্রতি মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড ২০২৪ সালে মরক্কোর কারাগারে গৃহীত ব্যবস্থার ফলাফল সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়, সেদেশের কারাগারে ১৩ হাজার ৪৬৪ জন বন্দি পবিত্র কুরআন মুখস্থ কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন এবং বকুরআনে কারিমে মুখস্ত করেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, মরক্কোর কারাগার সম্পর্কিত এক প্রশ্নে দেশটির সংসদকে জানানো হয়েছে যে, ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে, মরক্কোর কারাগার প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুতবা এবং ইসলামবিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কুরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্ত করার মাধ্যমে বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে।

ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে দেশটি জানিয়েছে, তাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে কারাগারে কুরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর