মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যেসব রোগী গরুর মাংস এড়িয়ে চলবেন রামিসার বাবাকে দেখতে হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখাই সরকারের কাজ: তথ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষাবোর্ডের মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলা: আসামি সোহেলের বিস্ফোরক মন্তব্যে নিতে পারে ‘নতুন মোড়’ বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০

মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ
মশক নিধন শিখতে ফ্লোরিডা যাওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের পদ্ধতি জানতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।জানা যায়, সফরটির অর্থায়নে যুক্ত থাকার কথা ছিল বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি (Valent BioSciences LLC)।

প্রস্তাবটি পর্যালোচনার পর প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর