বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মহিপুরে বিএনপির ওয়ার্ড সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১২০ টাইম ভিউ
মহিপুরে বিএনপির ওয়ার্ড সভাপতিকে দলীয় পদ থেকে অব্যাহতি

পটুয়াখালীর মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি মো. জামাল দেওয়ানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ধুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক শাহাজাদা হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মো. জামাল দেওয়ানকে সাংগঠনিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। বিষয়টি পর্যালোচনা করে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৩ মার্চ ২০২৬ তারিখ থেকে এ অব্যাহতির আদেশ কার্যকর হবে। পাশাপাশি দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সংগঠনের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এবিষয়ে অব্যাহতি প্রাপ্ত মো. জামাল দেওয়ানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর