বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাগুরায় বাস চাপায় মটরসাইকেল আরোহীসহ নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : মাগুরা সদর হাসপাতালের সামনের মহাসড়কে নিয়ন্ত্রন হারিয়ে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মটরসাইকেল আরোহী এবং এক পথচারী মহিলা নিহত হয়েছে। এ সময় বাসের ধাক্কায় রাস্তার পাশে থাকা তিনটি এ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্থ হয়েছে।

নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের মইন উদ্দিনের ছেলে মটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (৪৫) এবং ভায়না গ্রামের ভিক্ষুক রোকেয়া খাতুন (৬০)। নিহত আনোয়ার মাগুরা দৃষ্টি প্রেসের মালিক।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী জানান, রোববার দুপুর দুইটার দিকে হাসপাতালের সামনে গোল্ডেন লাইনের একটি যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন নামের এক মটরসাইকেল আরোহী এবং রোকেয়া খাতুন নামের এক পথচারী ভিক্ষুক মহিলা নিহত হয়েছে। বাসটি আটক করা হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর