শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

মাজার জিয়ারত করে ফেরার পথে মাধবপুরে ট্রাকচাপায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

সিলেট থেকে মাজার জিয়ারত করে ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (১ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নামণ্ডপরিচয় পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল করীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের বাড়ি বরিশাল জেলায়। তারা ঢাকার সাভার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তারা একটি গার্মেন্টসে চাকরি করতেন। মাজার জিয়ারতের জন্য পরিবারের সবাই মিলে প্রাইভেটকারে সিলেট যান।

ফেরার পথে গত রাত ২টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী, ১২ বছর বয়সী এক শিশু এবং প্রাইভেটকারের চালকসসহ ৩ জন পুরুষ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।

ওসি আরও বলেন, নিহতদের নামণ্ডপরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের স্বজনদের মোবাইল ফোনে জানানো হয়েছে। তারা আসছে। কিন্তু কেউই নাম বলছে না। তবে তারা আসার পর নামগুলো নিশ্চিত হওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর