বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাদারীপুরে হাতুড়িপেটা করে ব্যবসায়ীর দুই পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মাদারীপুরে দুর্বৃত্তরা হাতুড়িপেটা করে হোসেন সরদার (৬০) নামে এক বালু ব্যবসায়ীর দুই পা ভেঙে দিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর-টেকেরহাট বাজারে তার উপর হামলা করা হয়। আহত হোসেন সরদার চর খোয়াজপুর গ্রামের আসমত আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বালু ব্যবসা পরিচালনা করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খোয়াজপুর-টেকেরহাট বাজারের একটি দোকানে ছিলেন বালু ব্যবসায়ী হোসেন। এসময় তাকে দোকান থেকে বের করে নিয়ে আসেন এক ব্যক্তি। পরে ১০-১৫ জন লোক নিয়ে প্রতিপক্ষ সাইফুল সরদারের নেতৃত্বে হোসেনের উপর হামলা চালানো হয়। লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হোসেনের দুই পা ভেঙ্গে ফেলে তারা। হোসেন সরদারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।স্বজনদের অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ায় এই হামলা চালিয়েছে প্রতিপক্ষ সাইফুল সরদার।
সংসদ নির্বাচনে মাদারীপুর-০৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া হেরে যাবার পরপরই হুমকি দিয়ে আসছে সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক সাইফুল সরদার। পরে লোকজন নিয়ে এই হামলা চালিয়েছে।

তবে প্রতিপক্ষের লোকজনের দাবি হাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরেই হামলা করা হয়েছে। এখানে নির্বাচনের বিরোধ নেই।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এলাকার আধিপত্য নিয়ে এই হামলা করা হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর