বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মাধবপুরে আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে এম পি সায়েদুল হক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম খান : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের ৪০ বছরে আবর্জনা পূর্ণ খাল পরিস্কারে নেমেছেন হবিগঞ্জ -৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র প্রতীকে নির্বাচিত এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। শনিবার সকাল ১১টায় মাধবপুরে উপস্থিত হয়ে এ পরিস্কার অভিযান শুরু করেন। ক্লিন মাধবপুর নামে নবগঠিত সামাজিক সংগঠনের আয়োজনে এ পরিস্কার অভিযান শুরু হয়। উপজেলা সদরের প্রবেশমুখ হয়ে খাষ্টি নদীতে যুক্ত হওয়া খালটির পানি পাশর্^বর্তী নাসিরনগর উপজেলার তিতাস নদীতে প্রবাহিত হত।

যুগ যুগ ধরে খালের দু’পাশে মনুষ্যসৃষ্টি আবর্জনা দ্বারা ভরাট হয়ে গিয়েছিল। জনগনের দাবীর মুখে এ খাল পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়। মাধবপুর বাজারের প্রবীন ব্যবসায়ী ফজলুর রহমান জানান, বোয়ালিয়া খাল নামে পরিচিত এই খালটি নৌকা

দিয়ে একসময়ে বিভিন্ন অঞ্চলের লোক বাজার করতে আসতো। কালের আবর্তে আজ এই খালটি ভরাট হয়ে আবর্জনার ভাগারে পরিনত হয়েছে। খালের চিহ্ন হিসেবে রয়েছে কয়েক যুগ আগের একাধিক ব্রিজ। যা বর্তমানে অকেজো। খালটি পরিস্কার করায় বাজারের লোকজন দূর্গন্ধ থেকে রেহাই পাবে। খাল পরিস্কার অভিযান শুরু করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেন, আমাদের চারপাশ পরিস্কারে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সরকারী বরাদ্দের পাশাপাশি নিজেরা শারীরিক পরিশ্রম করলেই সামাজিক ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব সঠিকভাবে পালিত হবে। সবিশেষে খাল পরিস্কারের ব্যয় বাবদ ৫ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর