বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

মেসেঞ্জারে বাজে ছবি-মেসেজ দিয়ে বিরক্ত করলে যা করবেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার দিনকে দিন হয়ে উঠছে আরও জনপ্রিয়। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা অপরাধমূলক ঘটনাও। অনেক সময়ই অপরিচিত আইডি থেকে ফেসবুক-মেসেঞ্জারে কুরুচিপূর্ণ পোষ্ট, মেসেজ বা ছবি আসে, যা খুবই বিব্রতকর।বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বিষয়ে জনস্বার্থে একটি নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে-

১) উত্ত্যক্তকারীর (বাজে মেসেজ বা ছবি) পোস্টের লিংকসহ স্ক্রিনশট/ মেসেজের স্ক্রিনশট এবং উত্ত্যক্তকারীর একাউন্টটির প্রোফাইল লিংক সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ করুন।
২) সিআইডির সাইবার পুলিশ সেন্টারে সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও হটলাইন (০১৭৩০৩৩৬৪৩১), ইমেলই (smmcpc2018@gmail.com) ও ফেসবুক পেইজের (https://www.facebook.com/cpccidbdpolice/) মাধ্যমে বাসায় বসেই অভিযোগ পাঠাতে পারেন।

৩) অভিযোগ দায়েরের পর প্রয়োজনবোধে সোশ্যাল মিডিয়ায় বাজে মেসেজ বা ছবি পাঠানো উত্ত্যক্তকারীর একাউন্টটিকে ব্লক করে দিতে পারেন।১) প্রথমে আইডিটি ওপেন করতে হবে।
২) তারপর আইডিটির মেসেজ বক্সের পাশে থ্রি ডট (…) চিহ্নিত আইকনে ক্লিক করতে হবে।

৩) ব্লক অপশন সিলেক্ট করুন।

৪) আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ব্লক ‘আইডির নাম’? শিরোনামে একটি ট্যাব আসবে। ট্যাবের নিচের দিকে থাকা ব্লক অপশনে ক্লিক করলে আইডিটি ব্লক হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর