শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জায়গা উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৩ টাইম ভিউ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জায়গা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) ঢাকা জেলা প্রশাসন জায়গা উদ্ধারে এই অভিযান পরিচালনা করেন।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার করা হয়।

ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।
অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার আর. এস ও সিটি ১ নম্বর খতিয়ানের আর.এস ২৮ নম্বর দাগ এবং সিটি ৮০৪ নম্বর দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর