বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭

যেভাবে বানাবেন গরুর মাংসের কালাভুনা

লাইফস্টাইল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯৯ টাইম ভিউ
যেভাবে বানাবেন গরুর মাংসের কালাভুনা

গরুর মাংসের কালাভুনা যেমন জনপ্রিয়, তেমনি খাসির মাংস দিয়েও দারুণ স্বাদের কালাভুনা তৈরি করা যায়। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে এ পদ খেতে খুবই সুস্বাদু। ঈদের আয়োজনেও এটি রাখতে পারেন।

তৈরি করতে যা লাগবে: খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, টকদই ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ লবণ স্বাদমতো, রাঁধুনি বা জোয়ান ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, জয়ফল ও জয়িত্রী গুঁড়া ১ চা চামচ, মৌরি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, তেজপাতা, দারুচিনি, এলাচ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

১. প্রথমে খাসির মাংস ভালোভাবে ধুয়ে নিন। এরপর এতে টকদই, আদা বাটা, রসুন বাটা ও লবণ মিশিয়ে অন্তত এক ঘণ্টা মেরিনেট করে রাখুন।

২. পাত্রে তেল গরম করে পেঁয়াজ ভেজে অর্ধেক বেরেস্তা করে তুলে রাখুন।

৩. এরপর সব গুঁড়া মসলা ও মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

৪. মসলা কষে এলে অল্প আঁচে ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে অল্প পানি দিন।

৫.মাংস নরম হয়ে গেলে আরও কিছুক্ষণ কষিয়ে নিন, যাতে রং গাঢ় ও স্বাদ গভীর হয়।

৬. সবশেষে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিন এবং গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর