সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডার্ক ওয়েবে ‘৬০ লাখ’ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সিন্ডিকেটের শঙ্কা জামায়াত-এনসিপির আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দুদকের প্রথম মামলা, পদ্মা ব্যাংকের এমডিসহ ১০ জন আসামি ভারত-চীন সীমান্ত আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল আদিতমারী উপজেলার ফলিমারীর শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামি, ঘাতক বিধানের মৃত্যুদন্ডের রায় প্রকাশ। পরীমণির গাড়ি বিতর্ক: ‘মাসরুর’ নামের বিভ্রান্তির মধ্যে সোশ্যাল মিডিয়া কাঁঠাল ও কাঁঠালের বিচির উপকারিতা হাওরের ‘নিরালা’ হয়ে পর্দায় আসছেন রুনা খান বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট: ৫৫২ লিংক সরানোর নির্দেশ দিল হাইকোর্ট

রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ছবি-সংগৃহীত

চট্টগ্রামসহ দেশের সাত অঞ্চলে রবিবার (২৩ আগস্ট) সকাল ৯টার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাত ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর