বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীতে একুশে এক্সপ্রেস পরিবহনের ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর খিলগাঁওয়ে মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের ৩টি বাসে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ৪টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একুশে এক্সপ্রেসের ৩টি বাসে আগুন দেয়। খবর পেয়ে ৫টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে উপস্থিত হয়। এরপর খিলগাঁও ফায়ার স্টেশনের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ৫টা ২৬ মিনিটে সম্পূর্ণ অগ্নিনির্বাপণ করে।

তিনি আরও জানান, তিনটি বাসের মধ্যে দুটি বাস সম্পূর্ণ এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর