বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১১০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় একটি কক্ষ থেকে কিশোরীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে কোনাপাড়া এলাকায় বন্ধন এন্টরপ্রাইজ নামে একটি অফিসের কক্ষ থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম আব্দুর রহিম। তবে নিহত কিশোরী ও হাসপাতালে চিকিৎসাধীন আরেক যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। সেখানে এক কিশোরী ও দুই যুবককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর যুবক চিকিৎসাধীন আছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে মদ-বিয়ার পানের আলামত পাওয়া গেছে। অতিরিক্ত মদপান বা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর