শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে পাঁচ নিরাপত্তাকর্মী আহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০০ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন : বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়।

বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি সশস্ত্র ডাকাত দল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেট দিয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে অস্ত্রধারীরা গেটে থাকা নিরাপত্তাকর্মীদের উপর হামলা করে। নিরাপত্তাকর্মীদের ডাক-চিৎকারে আনসার সদস্যরা ছুটে গেলে তাদের ওপরও হামলা করে ডাকাত দল। এসময়ে দুর্বৃত্তদের হামলায় দুই আনসার সদস্যসহ পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়। আত্মরক্ষার্থে তাপবিদ্যুৎ কেন্দ্রের আনসার সদস্যরা ফাকা গুলি ছুঁড়লে ডাকাত দল পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাস বলেন, অস্ত্রধারীদের হামলায় পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর