রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট রবিবার, ঈদের পর বিচার শুরু: আইনমন্ত্রী রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ
রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এই নৃশংস ঘটনায় গোটা জাতি অত্যন্ত বেদনাবিধুর ও স্তম্ভিত। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচাইতে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। শনিবার (২৩ মে)  রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শেরে বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, রামিসাসহ এ পর্যন্ত যেসব শিশু-কিশোর অমানবিক নির্যাতনের শিকার হয়েছে, তাদের সবার প্রতি দেশবাসীর গভীর স্নেহ, মায়া ও মমতা রয়েছে। এইসব বর্বরোচিত ঘটনার প্রতি জাতির চেতনা ও সমবেদনা ব্যক্ত করতে প্রধানমন্ত্রী নিজেই শোকসন্তপ্ত পরিবারের পাশে গিয়ে হাজির হয়েছেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘সরকারের কঠোর আইনি উদ্যোগ এবং এই অপরাধের বিরুদ্ধে জনগণের মনে যে ক্ষোভ রয়েছে, সাংবাদিকরা জনমত তৈরির মাধ্যমে তা তুলে ধরছেন। আপনাদের তৈরি এই শক্তিশালী জনমতের ওপর ভর করেই সরকার আগামীতে আরো কঠোর ও কার্যকরী আইন তৈরি করতে পারবে, যাতে সমাজ থেকে এই ধরনের শিশু নির্যাতনের মতো অপরাধ চিরতরে নির্মূল করা যায়।’

গ্রামাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা নিবন্ধনহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রসার আমাদের জন্য ভালো। তবে তা যাতে আমাদের নির্দিষ্ট কারিকুলামের মধ্যে এবং সবকিছুর মধ্যে নিয়মকানুন মেনে চলে, তা নিশ্চিত করতে হবে। শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে এ বিষয়ে সুনির্দিষ্ট কাজ করছেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, থানায় মামলা নিতে বিলম্ব প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমি নিজেও দৈনিক পত্রিকায় খবরটি পড়েছি। তবে বিষয়টি সম্পর্কে আমার কাছে এখনো কোনো পরিষ্কার বা আনুষ্ঠানিক তথ্য আসেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে কথা বলেছেন, বিস্তারিত তথ্য তিনিই বলবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর