বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

লাখ টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৮ টাইম ভিউ
লাখ টাকার জাল নোটসহ কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে মোঃ মনিরুল ইসলাম নামের এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মনিরুল ইসলাম (৪৬) ঝালকাঠি জেলার নলছিটি থানার গোপালপুর এলাকার মৃত আঃ মান্নানের ছেলে। বতর্মানে তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোলড়া এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নয়ারহাট এলাকায় কতিপয় জাল টাকার কারবারি জাল টাকার নোটসহ অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামের এক জাল টাকার কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। যার মধ্যে ৬২টি পুরাতন নকশার ও ৩৮ নতুন নকশার নোট রয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, আটককৃত আসামীর পিসিপিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ধর্ষণসহ বিভিন্ন ধরণের অন্তত ৫টি মামলা রয়েছে। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর