শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জবি সাংবাদিক সমিতির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ টাইম ভিউ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। রোববার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রায়েরবাজার বদ্ধভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সংগঠনটি।

শহীদদের স্মরণ করে জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বলেন, শুধু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেই কাজ সমাপ্ত করলে হবে না, রাজনীতিবিদদের দেশকে ভালোবেসে এগিয়ে নিতে হবে। একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে হবে, যা ছিল শহীদদের স্বপ্ন।

এ ছাড়া সংগঠনটির সভাপতি ইমরান হুসাইন বলেন, আমাদের দেশকে মেধা শুন্য করতে এই বর্বরতা চালানো হয়েছিল। আমাদের সামনে এগিয়ে যেতে হবে।  দেশকে সুন্দর, গোছালো, দুর্নীতিমুক্ত করতে পারলে শহীদদের প্রকৃত ভাবে অনুসরণ করা হবে।

এ সময় সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুনায়েত শেখ, দপ্তর সম্পাদক সাকেরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোশফিকুর রহমান ইমন সহ সমিতির সদস্য মামুন, রজব, জান্নাতুল মাওয়া, সামিয়া জামান, লাবিব ও মোহন উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর