সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ টাইম ভিউ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বুধবার (২১ জানুয়ারি) আড়াই টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কে এম মাহমুদ হাসান বলেন, জগন্নাথে আপনারা ছাত্ররাজনীতির পরিবেশ নষ্ট করছেন। গুপ্ত থেকে রাজনীতি করে আজকে দেশনায়ক তারেক রহমানকে কটুক্তি করেছেন। আপনার বক্তব্য প্রত্যাহার করেন।  যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনার মন্তব্য প্রত্যাহার করবেন। প্রকাশ্যে ক্ষমা চাইবে। অন্যত্থায় ছাত্রসমাজ আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করবে।

এ সময় ছাত্রদলের সদস্য সচিব বলেন, রাজনৈতিক কারণে আমাদের আবেগের জায়গা তারেক রহমানকে নিয়ে সমালোচনা করতেই পারেন। কিন্তু হীন ভাষা ব্যবহার করলে আমরা মেনে নিবো না। ফ্যাসিবাদের ভাষা ব্যবহার করবেন না। তা যদি না করেন, মনে রাখবেন— দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার।

বক্তব্যে শিবিরকে উদ্দেশ্য করে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমাদের আবেগের জায়গা তারেক রহমান। আপনারা গতকাল মানববন্ধন করেছেন। জাতীয়তাবাদী ছাত্রদল নাকি শাকসু নির্বাচন বানচাল করেছে। অথচ জকসু নির্বাচন সহ সারা দেশের সকল ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্রদল আন্দোলন করেছে।

তিনি বলেন, ক্যাম্পাসে সহাবস্থানের জন্য আমরা চেষ্টা  করছি ও করবো। কিন্তু দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোনো কটুক্তি হলে এই ক্যাম্পাসে কাউকে ছাড় দেওয়া হবে না। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন স্থগিতের ঘটনায় তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল। জবি ছাত্রশিবিরের ডাকা এক মানববন্ধনে ইব্রাহিম খলিল বলেন, ২০ তারিখে শাকসু নির্বাচন না হলে তাদের তথাকথিত দেশনায়ক তারেক রহমানের সিলেটের সমাবেশ বন্ধ করে দিন। ছাত্রসমাজকে আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের সড়কপথ, রেলপথ সবকিছু বন্ধ করে দিন। যারা শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে, তাদের সমাবেশ করার কোনো অধিকার থাকতে পারে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর