বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাজক্ষমার পর সম্পূর্ণ মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আবেদন খতিয়ে দেখছে ভারত সরকার :জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৩ টাইম ভিউ
শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের আবেদন খতিয়ে দেখছে ভারত সরকার :জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অনুরোধ নিয়ে ভারতের অবস্থান এখনো পর্যালোচনাধীন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আসা এ অনুরোধটি ভারত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ বিষয়ে সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানায় ভারত।

তিনি আরও বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দেশই বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামোর আওতায় অংশীদারিত্ব গভীর করার নতুন প্রস্তাবগুলো বিবেচনা করতে সম্মত হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সম্ভাব্য ওই বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গ, সীমান্ত পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু গুরুত্ব পাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর