বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা “এখন শুধু ভোটের অপেক্ষা”

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : শেষ হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার বেঁধে দেওয়া সময়সীমা। এখন শুধু ভোটের অপেক্ষা, ভোটাভুটির আয়োজনে সব শেষ প্রস্তুতি সম্পন্ন করবেন প্রতি আসনের রিটার্নিং কর্মকর্তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি (রোববার)। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা পূর্বে সকল ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়।

সে হিসেবে শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৮টার পর আর কোনো প্রার্থী নির্বাচনি জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। নির্বাচনের প্রচারের সময় শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। লিফলেট নিয়ে সকালেও মানুষের কাছে গিয়ে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। ইসির তথ্যানুযায়ী, দ্বাদশ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭৬ লাখ এবং নারী ৫ কোটি ৮৯ লাখ।

আর ট্রান্সজেন্ডার ভোটার ৮৪৯ জন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে (ইসি) আসন্ন নির্বাচন উপলক্ষে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকে এ তথ্য জানা যায়। এবারের নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৯৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে হবে ভোটগ্রহণ। নির্বাচনের নিরাপত্তায় সতর্ক সশস্ত্র বাহিনীর সদস্যরা। ৩ জানুয়ারি থেকে মাঠে সেনা, বিমান ও নৌবাহিনী মোতায়েন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর