শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

“সরকারি আশেক মাহমুদ কলেজে সাং/বা/দি/ক সমিতি গঠন”সভাপতি নিহাল,সম্পাদক শাওন

সাকিব আহমেদ, জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪১ টাইম ভিউ
সাকিব আহমেদ

সরকারি আশেক মাহমুদ কলেজে গঠিত হলো সাংবাদিক সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারিয়াজ ফাহিম নিহাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাওন মোল্লা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৯টায় জামালপুরের তিন শীর্ষ সাংবাদিক সংগঠনের সাধারণ সম্পাদকরা লিখিত অনুমোদনের মাধ্যমে এই কমিটি অনুমোদন করেন।

প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী ও জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান-এর স্বাক্ষর ও সম্মতির ভিত্তিতেই সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটির আনুষ্ঠানিক রূপ পায়।

বুধবার দুপুরে কমিটির সদস্যরা সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর এবং কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম-এর কাছে কমিটি উপস্থাপন করেন। আলোচনার পর নতুন কমিটিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

কমিটিতে সভাপতি পদে ফারিয়াজ ফাহিম নিহাল ঢাকা ক্যানভাস ও জামালপুর বার্তার সাংবাদিক, সহ-সভাপতি পদে মোঃ বাঁধন হোসেন দৈনিত নবধারা পত্রিকার সাংবাদিক, সাধারণ সম্পাদক মোঃ শাওন মোল্লা টাইমস টুডে ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন হিসেবে আছেন, , কোষাধ্যক্ষ শাহরিয়ার হাসান উল্লাস দ্যা বাংলাদেশ টুডে ও যমুনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, দপ্তর সম্পাদক মাহিম আহামেদ এখন টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, কার্যনিবাহী সদস্য হৃদয় আহম্মেদ শাওন জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক মুক্তকাল পত্রিকাতে আছেন, রুহুল আমিন চ্যানেল ২৪-এর ক্যামেরা পার্সন হিসেবে আছেন, রাকিব হোসেন জামালপুর বার্তা ও মোহনা টিভি’র ক্যামেরা পার্সন হিসেবে আছেন, মোঃ সিফাত দৈনিক দেশ বুলেটিন ও  সাইদুর রহমান সাদি দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন পত্রিকাতে আছেন।

তাছাড়াও উক্ত কমিটিতে,, প্রতিদিনের ডাক,দৈনিক সময়ের আওয়াজ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি ও জামালপুর দিনকাল পত্রিকার  স্টাফ রিপোর্টারঃ সাকিব আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক  পদের দায়িত্ব পায়। নতুন নেতৃত্ব কলেজে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ আরও সুদৃঢ় করবে বলে আশাবাদি সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর