মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ চট্টগ্রামের ‘ডেভিড ইমন’: প্রতি মাসে কোটি টাকার চাঁদাবাজি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিসহ ৮ কর্মকর্তা বদলি যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘ছাড় দিতে’ বাধ্য করছে ইরান শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে হুঁশিয়ারি নাহিদের শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল চালু হতে পারে চলতি সপ্তাহে

সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২০ টাইম ভিউ
সরকারের প্রধান লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি: আমিনুল হক
ছবি-সংগৃহীত

বগুড়া থেকে সারাদেশে এআই প্রযুক্তির কার্যক্রম ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের মম ইন অডিটোরিয়ামে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়নসংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের বর্তমান সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান এবং প্রতিটি যুব ও যুব নারীকে স্বনির্ভর করা। তারা যাতে দেশে-বিদেশে কর্মসংস্থান নিশ্চিত করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সেটাই এই প্রযুক্তি বাস্তবায়নের মূল লক্ষ্য। এআই প্রযুক্তির প্রশিক্ষণে ৮৩ হাজার আবেদনকারীর মধ্য থেকে নির্বাচিত ১ হাজার ৬০০ জনকে বেসিক ও অ্যাডভান্সড ট্রেনিং দেওয়া হবে।

বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে প্রশিক্ষণ ও প্রকল্পের নামে কেবল পকেট ভারী করা হয়েছে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমাদের মূল লক্ষ্য কর্মসংস্থান নিশ্চিত করা এবং আমরা কড়ায়-গন্ডায় কাজের হিসাব বুঝে নেব। কর্মসংস্থানের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ রাখা হবে।

ক্রীড়া খাতের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক জানান, বগুড়াসহ দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করা হবে এবং পর্যায়ক্রমে ৫ বছরের মধ্যে ৬৪টি জেলাতেই এটি নির্মিত হবে। এছাড়া জাতীয় পর্যায়ের ৫০০ জন ক্রীড়াবিদকে প্রতি মাসে ক্রীড়া ভাতা দেওয়া এবং প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলাকে শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া এবং আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য এবং বগুড়া জেলা প্রশাসন ও পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর