শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা খাদে, চালক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাহাড়ে মালবাহী একটি মাহিন্দ্র অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। এতে ঘটনাস্থলেই মো. চাঁন মিয়া (৩৫) নামের ওই অটোরিকশা চালক নিহত হয়েছেন।শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে উঠার সময় এই দুর্ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাণ-আরএফএল কোম্পানির মালামালবাহী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ১৫০-২০০ মিটার নিচের খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার সময় প্রাণ কোম্পানির দুইজন বিক্রয় প্রতিনিধি অটোরিকশা থেকে লাফ দেয়। খাদে পড়ে গাছে আটকে যায় অটোরিকশাটি। মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক চাঁন মিয়া।

জানা গেছে, নিহত চাঁন মিয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিকনগর এলাকার তৈয়ব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান, ‘সাজেকে দুর্ঘটনায় একজন মাহিন্দ্র অটোরিকশা চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর