রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যূত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ শাহ মাহমুদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট কাঠগড়ায় দাঁড়িয়ে মিষ্টি সুভাসের আক্ষেপ, ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু, ডিসিকে প্রস্তাব পাঠানোর নির্দেশ

চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া শুরু, ডিসিকে প্রস্তাব পাঠানোর নির্দেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আংশিক ৬টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র স্বয়ংসম্পূর্ণ করে দ্রুত প্রস্তাব পাঠাতে চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

গত ১০ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিষদ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পাঠানো ডি.ও পত্রের প্রেক্ষিতে সাতকানিয়া উপজেলার আংশিক ৬টি ইউনিয়নকে আলাদা করে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত আসনটি চন্দনাইশ-সাতকানিয়া আংশিক নিয়ে গঠিত।

নতুন উপজেলা গঠনের প্রস্তাবটি মন্ত্রিপরিষদ বিভাগের ২০০৮ সালের ২৪ অক্টোবরের পরিপত্রে বর্ণিত শর্ত ও নির্দেশনা মেনে প্রস্তুত করতে বলা হয়েছে। সে অনুযায়ী জেলা প্রশাসককে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংযুক্ত করে বিভাগীয় কমিশনারের সুপারিশসহ প্রস্তাবটি স্থানীয় সরকার বিভাগে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন উপজেলা অনুমোদনের ক্ষেত্রে জনসংখ্যা, আয়তন, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক সুবিধা, স্থানীয় জনগণের প্রয়োজন এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামো—এসব বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

জেলা প্রশাসন থেকে প্রস্তাব পাওয়ার পর সেটি যাচাই-বাছাই শেষে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

এই চিঠির অনুলিপি চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য, চট্টগ্রামের স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও উপপরিচালক, সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসনের সুপারিশসহ প্রস্তাবটি মন্ত্রণালয়ে জমা পড়ার পরই নতুন উপজেলা গঠনের বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর