বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সাতক্ষীরায় ঘোষণার পর বাতিল হলো ফুয়েল কার্ডের সিদ্ধান্ত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১১১ টাইম ভিউ
সাতক্ষীরায় ঘোষণার পর বাতিল হলো ফুয়েল কার্ডের সিদ্ধান্ত

সাতক্ষীরায় জ্বালানি তেল সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করার ঘোষণার পর তা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন বিশ্বাস।তিনি জানান, আমরা জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জনসাধারণের প্রতিক্রিয়ার কারণে ফুয়েল কার্ডের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

এর আগে, বুধবার রাতে জেলা প্রশাসন মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছিল। এতে বলা হয়েছিল, ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। তেল সংগ্রহের সময় সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ফিলিং স্টেশন বা ডিলার পয়েন্টে যাওয়া বাধ্যতামূলক। এছাড়া চালককে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান করা বাধ্যতামূলক হবে।

ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলে জানানো হয়।

এছাড়াও প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর