বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ বিশ্বকাপকে কেন্দ্র করে মোহাম্মদপুরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা সংসদে সুযোগ সীমিত, তাই রাজপথে জামায়াত: শফিকুর রহমান নতুন ইউনিফর্মে ফিরল বাংলাদেশ পুলিশ বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৬৭ হাজার শিক্ষার্থী সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলো ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল তিনটি নতুন উপজেলা ও একটি থানার অনুমোদন দিয়েছে সরকার

সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ
সিলেটে কিশোরী ধর্ষণের দায়ে ২ যুবকের মৃত্যুদণ্ড

সিলেটে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিশ্বনাথের শাহবাজপুর এলাকার জয়নাল আবেদিন (২৫) ও কান্দিরগাও এলাকার নাজিম উদ্দিন (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে ডেকে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে জয়নাল ও নাজিম উদ্দিন তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী মোবাইল ফোনে মায়ের কাছে ঘটনাটি জানান। মা ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে পরদিন সিলেটের একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে কিশোরী চারদিন চিকিৎসাধীন ছিলেন। পরে ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এই রায় দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর