বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ টাইম ভিউ
সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভায় গণজোয়ার

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডঃ শেখ ফরিদুল ইসলামের সমর্থনে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।  ৪ ফেব্রুয়ারি ( বুধবার ) বিকালে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং চিলা ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী ও অসংখ্য সাধারণ ভোটার ধানের শীষের সমর্থনে মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন।

জনসভায় প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। আমি যদি নির্বাচিত হতে পারি দক্ষিণ অঞ্চলে কোনো প্রকার চাঁদাবাজি, ঘের দখল, মাদক ব্যবসা, কোনো অন্যায় হতে দেব না। ১৩ তারিখ থেকে দল মত নির্বিশেষে সকলেই তাদের বাড়িতে ফিরে আসবে একসাথে শান্তিতে বসবাস করবে। কেহ অন্যায় করলে তাকে কোনো ছাড় দেয়া হবে না। সে যে কোনো দলের হোক না কেনো। আমি অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। আমি নির্বাচিত হলে মোংলা বন্দরকে আধুনিকায়ন করবো এবং সুন্দরবন-নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেব।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি মোঃ আব্দুল মন্নান হাওলাদার,  পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী, বিএনপি নেতা হালিম খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, সাংগঠনিক সম্পাদক মৃধা ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ মোঃ কাজল খাঁনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি খানজাহান আলী সরদার।

উল্লেখ্য, আজকের জনসভায় জামায়াতে ইসলামী ও অন্যান্য দল থেকে ৩০ জন নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর