শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

সেনাবাহিনীর অভিযানে রুমায় কুকি চিনের সশস্ত্র সন্ত্রাসী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৮৩ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির এক সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী। তবে নিহতের নাম-পরিচয় জানানো হয়নি।

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর জানায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় আজ সোমবার সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

গত ২ এপ্রিল রাতে রুমায় সন্ত্রাসী সংগঠন কেএনএফ সোনালী ব্যাংকে হামলায় ও ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে। পরেরদিন থানচিতে আরও দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টা চালায়। পরে র‌্যাবের মধ্যস্থতায় ম্যানেজারকে অক্ষত উদ্ধার করা হয়। কেএনএফের এই দুটি ঘটনার পর বান্দরবানে আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর