বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৪ টাইম ভিউ
সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নির্বাচনের পর দেশে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ন্যস্ত রয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, আগে সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারলেও এখন তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না। সম্প্রতি অনুষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই। উপদেষ্টা বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন। সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে।

‘আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যে কোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়। ভারতের রাজ্যভিত্তিক নির্বাচনের ফলাফল সেই সম্পর্ককে প্রভাবিত করবে না’, বলেন জাহেদ উর রহমান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর