বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৩৯৪ নিহত হয়েছেন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক : গত সেপ্টেম্বরে সারাদেশের বিভিন্ন স্থানে ৩৯৮টি সড়ক দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৭৮৩ জন। রোববার (৮ অক্টোবর) সড়ক দুর্ঘটনা নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন।

সংস্থাটি বলছে, দুর্ঘটনায় নিহত ৩৯৪ জনের মধ্যে ৪৮ জন নারী ৫৩ জন শিশু রয়েছে।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। সেপ্টেম্বরে মোট ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। যা মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৯৫ শতাংশ। আর এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন। যা মোট নিহতদের ৩৮ দশমিক ৩২ শতাংশ।

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৯৭ জন পথচারী নিহত হয়েছেন। যা মোট নিহতের ২৪ দশমিক ৬১ শতাংশ।

সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। বিভাগটিতে ১২১টি দুর্ঘটনায় ১১৬ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২০টি। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে ময়মনসিংহ বিভাগে, ২৩ জনের।

একই সময়ে ১৪টি নৌ-দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন ও নিখোঁজ রয়েছেন ২ জন। এ ছাড়া ৩৩টি রেল দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর