শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মুসলিম বিশ্বে গেল কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সম্ভবত শাওয়াল মাসের তথা পবিত্র  ঈদুল ফিতরের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সন্ধ্যায়  ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে।

ফলে এ অঞ্চলের দেশগুলোতে শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার  ঈদ উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় মুসলমানদের তীর্থস্থান খ্যাত মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরব। একে একে এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ।

চলুন দেখে নেওয়া যাক শুক্রবার কোন কোন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র  ঈদুল ফিতর-

১. সৌদি আরব

বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে শুক্রবার  ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটির বাসিন্দারা।

২. সংযুক্ত আরব আমিরাত

সৌদি আরবের মতো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতেও বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

৩. বাহরাইন

দেশটির শরিয়া ভিশন কর্তৃপক্ষের ঘোষণা অনুসারে শুক্রবার  ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে সেখানে।

৪. কাতার

বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার পর কাতার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার  ঈদ উদযাপন করবে।

৫. কুয়েত

কুয়েতের শরিয়া ভিশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, শুক্রবার  ঈদুল ফিতর উদযাপিত হবে দেশটিতে।

৬. লেবানন

শুক্রবার  ঈদ উদযাপন করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবানন।

৭. ফিলিস্তিন

শুক্রবার  ঈদ উদযাপন করছে ফিলিস্তিন।

৮. ইয়েমেন

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনেও শুক্রবার উদযাপিত হচ্ছে  ঈদুল ফিতর।

৯. ইরাক

শুক্রবার  ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে ইরাকের সুন্নি এনডোমেন্ট অফিস।

১০. জর্ডান

জর্ডান শুক্রবার  ঈদ উদযাপন করছে।

১১. মিশর

মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশে বৃহস্পতিবারই ছিল রমজান মাসের শেষ দিন।

১২. আলজেরিয়া

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা শুক্রবার  ঈদুল ফিতর উদযাপন করবে।

১৩. সিরিয়া

সিরিয়া জানিয়েছে, তারা শুক্রবার  ঈদ উদযাপন করবে।

১৪. তিউনিসিয়া

শুক্রবার  ঈদের আনন্দে মেতেছেন তিউনিসিয়ার বাসিন্দারা।

১৫. সুদান

উত্তর আফ্রিকার আরেক দেশ সুদানেও  ঈদ উদযাপিত হচ্ছে শুক্রবার।

সূত্র : খালিজ টাইমস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর