সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, ধারদেনা করেও কুল পাচ্ছেন না ক্রেতারা জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক ঢাকায় ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু নাসীরুদ্দীনের অসংলগ্ন ও ভারসাম্যহীন কথাবার্তা বলার অভ্যাস আছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার: পুলিশ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ও স্টুডিও ভাঙচুর সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
হরমুজ দিয়ে রেকর্ড পরিমাণ তেল পরিবহনের দাবি ট্রাম্পের
ছবি-সংগৃহীত

যুদ্ধ শুরুর আগের পরিমাণের চেয়েও বেশি পরিমাণ জ্বালানি তেল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরিবহণ করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৭ সেপ্টেম্বর) শিকাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করেন ট্রাম্প।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে হরমুজ প্রণালি দিয়ে ‘রেকর্ড পরিমাণ তেল’ পরিবহণ করেছে। এই পরিমাণ যুদ্ধের আগে আমরা যা উত্তোলন করেছিলাম তার চেয়েও বেশি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরান আত্মসমর্পণ করা মাত্রই এবং এই যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্ববাজারে তেলের দাম কমে যাবে। আর এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে।

এর আগে শনিবার ইয়েমেন ও লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বন্ধ করা এবং কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে ইরানের দেওয়া ৭ দিনের শান্তি প্রস্তাব ও যুদ্ধবিরতির রূপরেখা সরাসরি প্রত্যাখ্যান করেন ট্রাম্প।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংকট নিরসনে কূটনৈতিক পথই একমাত্র সমাধান বলে মনে করে তেহরান। তবে কূটনৈতিক অবস্থানের পাশাপাশি সামরিক সতর্কতার বার্তা দিয়ে রেখেছে ইরানের সামরিক নেতৃত্ব। দেশটির সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের নতুন সামরিক হামলা বা উসকানিমূলক পদক্ষেপ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র : আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর