নিহতরা হলেন: একই এলাকার বৃদ্ধা হালিমুন নেছা ও শিশু আফজাল (১২)। গুরুতর আহত শিশু হালিমাকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুয়েত প্রবাসী মো. ইউসুফের মা হালিমুন নেছা তার নাতি ও নাতনিকে নিয়ে আলাদা একটি ঘরে ঘুমিয়ে ছিলেন।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এমন ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। ওই দাদি ও নাতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম তরুণ জানান, প্রবাসী মো. ইউসুফের মা আলাদা একটি বসতঘরে থাকতেন। তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় ওই দুই শিশু মায়ের সঙ্গে তাদের বসতঘরে না থেকে রাতে দাদির সঙ্গে ঘুমাতে যায়।