শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ টাইম ভিউ
হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার বিকাল ৩ টার পর তারা সেখানে জড়ো হন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লোকসমাগম বাড়তে থাকে। সন্ধ্যা ৬টার পরও নেতাকর্মীরা সেখানে অবস্থান করে হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্লোগান দিতে থাকেন। অবস্থান কর্মসূচির কারণে নিউ মার্কেট ও আশপাশের এলাকায় যানজট তৈরি হয়। বিভিন্ন রুটের বেশ কয়েকটি যানবাহন আটকে থাকতে দেখা যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি চলছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, সে অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব। কেন্দ্র থেকে যদি চালিয়ে যেতে বলে, তাহলে অবস্থান টানা চলবে।’তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র দাবি হাদি ভাইয়ের হত্যাকারীদের বিচার। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিচার ছাড়া আর কোনো দাবি নেই।’এর আগে শুক্রবার শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে ওই মিছিল বের করা হয়।

এদিনই রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শীতের মধ্যে কাঁথা ও কম্বল শরীরে জড়িয়ে সারা রাত শাহবাগে অবস্থান নিয়ে তাদের বিক্ষোভ চলে। শনিবারও তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর