শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

হিটস্ট্রোকে শ্রেণিকক্ষেই অসুস্থ ১৫ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৮৫ টাইম ভিউ

কুমিল্লার দেবিদ্বারে ক্লাস চলাকালে অন্তত ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা সবাই নবম শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলার বড়শালঘর ইউ.এম.এ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে সাতজনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থরা হলেন, মাহি ইসলাম, স্বপ্না আক্তার, মীম আক্তার, মহিমা আক্তার ও ইসরাত জাহান।শিক্ষার্থী ইসরাত, মীম, ও নুসরাত জানান, গত মাসে নবম শ্রেণির তিন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়। পরে তাদের তিনজনের মধ্যে আজ দুজন ক্লাসে উপস্থিত হয়। একপর্যায়ে ক্লাস চলাকালে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে পড়ে যায়। তাকে ধরাধরি করে মাথায় পানি দেওয়ার সময় পর পর আরও কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারায়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুল ইসলাম মুন্সি বলেন, শিক্ষার্থীরা হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। এটি এক ধরনের মানসিক রোগ। তাদের মধ্যে যারা গুরুতর অসুস্থ তাদের অক্সিজেন দেওয়া হয়েছে এবং সব শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নিগার সুলতানা বলেন, অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর